প্রকাশিত: Thu, Dec 14, 2023 2:32 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:48 AM

[১] টাঙ্গাইলে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

 

আব্দুল লতিফ তালুকদার,ভূঞাপুর (টাঙ্গাইল): [২] টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ও হাতিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। 

[৪] নিহতরা হলেন- উপজেলার সল¬া ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন ও একই ইউনিয়নের সল¬া গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল। তারমধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।

[৫] স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল¬া এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা হয়। পরে খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 

[৬] অপরদিকে, সামছুলের মরদেহ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দেলোয়ার হোসেন বাড়িতে গিয়ে তাদের মরদেহের সুরতহাল করে পুলিশ।

[৭] এ ঘটনায় টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হয়।